খাসখবর জাতীয় ডেস্ক: ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দেশ ছেড়েছেন শেখ হাসিনা।
সোমবার দুপুরে মিজ হাসিনার দেশত্যাগের পর
গণভবন দখল করে নেয় ছাত্র-জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেন তারা।
সেখানে তাদের উল্লাস করতে দেখা গেছে। পাশাপাশি শেখ হাসিনার বিচার চেয়ে স্লোগান দিয়েছে কেউ কেউ।
এসময় সেখানকার বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় কাউকে কাউকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভবন থেকে মাছ-মুরগিসহ আসবাবপত্র নিয়ে যাওয়ার ভিডিও দেখা গেছে। এ সময় তাদেরকে গণভবনের লেকে সাঁতার কাটতে দেখা গেছে।
খখ/মো মি


