খাগড়াছড়িতে ভারী বর্ষণে পাহাড় ধস, সারাদেশের যান চলাচল বন্ধ

thai foods

খাসখবর পার্বত্য চট্টগ্রাম ডেস্ক: ভারী বর্ষণে খাগড়াছড়ির আলুটিলায় সাপমারা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সারাদেশের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ গেছে।

thai foods

শনিবার (১৭ আগস্ট) সকালে সাড়ে ৮টায় জেলার মাটিরাঙ্গার আলুটিলায় সড়কের সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে।

এতে করে সড়কের উভয় পাশে বহু বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়েছে। সকাল ১০টার পর সড়কের মাটি সরাতে কাজ শুরু করেছে খাগড়াছড়ি সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সারাদেশের সঙ্গে সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ‘ভোরে পাহাড়ের মাটি ধসে যান চলাচল বিঘ্ন হয়। সড়কের ওপর প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরাও যোগ দিয়েছি। ফলে যান চলাচলের উপযোগী করতে আরও সময় লাগতে পারে।

খখ/মো মি

আগেবিশেষ পরিস্থিতিতে মেয়র-কাউন্সিলর অপসারণ করতে পারবে সরকার
পরেকুমিল্লায় ৫ ওসির দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকায় সুরক্ষিত ছিল কোতোয়ালি মডেল থানা, মুরাদনগর, বাঙ্গরা বাজার, ব্রাহ্মণপাড়া, বুড়িচং থানা