“বন্যায় ১১ জেলায় ক্ষতিগ্রস্ত ৪৯ লাখ মানুষ, ১৮ জনের প্রাণহানি”-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: এবারের বন্যায় দেশের ১১ জেলায় এখন পর্যন্ত ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়া এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন।

thai foods

শনিবার (২৪ আগস্ট) সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।

বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে উল্লেখ করে ত্রাণ সচিব বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি। এছাড়া, এখন পর্যন্ত বন্যায় মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় চারজন, ফেনীতে একজন, চট্টগ্রামে পাঁচজন, নোয়াখালীতে তিনজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন।

তিনি জানান, এ পর্যন্ত তিন হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্রে দুই লাখ ৮৪ হাজার ৮৮৮ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

বন্যাদুর্গত ১১ জেলায় এখন পর্যন্ত মোট তিন কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা সচিব। এরমধ্যে ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে ২০ হাজার ১৫০ টন, শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ হাজার পিস, শিশুর খাদ্য কেনার জন্য ৩৫ লাখ এবং গো-খাদ্য কেনার জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ২০ হাজার ১৫০ টন, শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ হাজার পিস, শিশুর খাদ্য কেনার জন্য ৩৫ লাখ এবং গো-খাদ্য কেনার জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

খখ/ মো মি

আগে“মামলাগুলো ছাত্র আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে”- সারা হোসেন
পরে“বাংলাদেশকে ইউরোপের সমান বানাতে ৫ বছরের বেশি লাগবে না”-ফরহাদ মজহার