সিএমপির খুলশী থানার নতুন ওসি মজিবুর রহমান

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমানকে।

thai foods

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলশী
থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের কথা জানানো হয়।

এছাড়াও একই আদেশে সিএমপির খুলশীসহ ৯ থানায় ইন্সপেক্টর পদমর্যাদার আরও ৯ পুলিশ কর্মকর্তাকে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

থানা গুলো হলো কোতোয়ালী, খুলশী, হালিশহর, চান্দগাঁও, চকবাজার, কর্ণফুলী, সদরঘাট, পাঁচলাইশ ও ইপিজেড থানা।

এর আগে, সিএমপির পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে দুই থানায় ওসি হিসেবে পদায়ন ও এক থানার ওসিকে বদলি করে সিটিএসবিতে নেওয়া হয়।

আদেশে জানানো হয়, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমানকে খুলশী, মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরীকে কোতোয়ালী, গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের পরিদর্শক মোহাম্মদ মনির হোসেনকে কর্ণফুলী, বন্দর বিভাগের পরিদর্শক (অপরাধ) মোহাম্মদ মনিরুজ্জামানকে হালিশহর, জনসংযোগ শাখার পরিদর্শক মো. জাহেদুল কবিরকে চকবাজার, গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের পরিদর্শক রমিজ আহমদকে সদরঘাট, পরিদর্শক মোহাম্মদ সোলাইমানকে পাঁচলাইশ, মো. আফতাব উদ্দিনকে চান্দগাঁও এবং পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আখতারউজ্জামানকে ইপিজেড থানার ওসি হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর বাকলিয়া থানার ওসি মো. আফতাব হোসেনকে বদলি করা হয় সিটিএসবিতে। এছাড়া বাকলিয়া থানায় নতুন ওসি হিসেবে মো. ইখতিয়ার উদ্দিনকে এবং বন্দর থানার ওসি হিসেবে পুলিশ পরিদর্শক কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিনকে পদায়ন করা হয়।

সিএমপির খুলশী থানার নতুন ওসি মোহাম্মদ মজিবুর রহমান ইতিপূর্বে চট্টগ্রাম জেলার
হাটহাজারী থানার ওসি (তদন্ত)সহ জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। প্রথমবারের মতো কোন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্ব পাওয়া ইন্সপেক্টর মোহাম্মদ মজিবুর রহমানের বাড়ি কুমিল্লা জেলায়।

খখ/মো মি

আগেসিএমপির সদরঘাট থানার নতুন ওসি রমিজ আহমদ
পরেসিএমপির আকবরশাহ থানার নতুন ওসি রোজিনা খাতুন