চট্টগ্রামের মিরসরাই থানার নতুন ওসি আবদুল কাদের

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার মিরসরাই থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম জেলায় সদ্য যোগদানকৃত ইন্সপেক্টর আবদুল কাদেরকে।

thai foods

গত ১৫ সেপ্টেম্বর (রবিবার) মিরসরাই
থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে আবদুল কাদের দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে একই দিনে (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান এক আদেশে ইন্সপেক্টর আবদুল কাদেরকে মিরসরাই থানায় ও ইন্সপেক্টর ইমরান আল হোসাইনকে চন্দনাইশ থানায় নতুন ওসি হিসাবে পদায়ন করেন।

জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত সোমবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত অফিস আদেশে জেলা পুলিশের ১৭ থানার মধ্যে ১২ থানার অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে প্রত্যাহার করে নেওয়া হয়।

এর আগে গত রবিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দেন রায়হান উদ্দিন খান। যোগদানের একদিনের মাথায় ১২ থানার ওসিকে প্রত্যাহারের আদেশ জারি করেন তিনি।

মিরসরাই থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের ইতিপূর্বে সিএমপি, এসবিসহ একাধিক ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়। তিনি এই প্রথম কোন থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন।

খখ/মো মি

আগেচট্টগ্রামে প্রয়াত সাংসদ মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর, অগ্নিসংযোগ
পরেসাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল, কে.এম নুরুল হুদা ও কাজী রকিব উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা