চাঁদপুরের কচুয়া থানার নতুন ওসি আবদুল হালিম

thai foods

খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: চাঁদপুর জেলার কচুয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে জেলায় সদ্য যোগদানকৃত ইন্সপেক্টর মো. আবদুল হালিমকে।

thai foods

গত ১৬ সেপ্টেম্বর (সোমবার) কচুয়া
থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মো.আবদুল হালিম দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে (১২ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা পুলিশ সুপার এক আদেশে ইন্সপেক্টর আবদুল হালিমকে কচুয়া থানার নতুন ওসি হিসাবে পদায়ন করেন।

চাঁদপুরের কচুয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম ইতিপূর্বে সিএমপি, চট্টগ্রাম ও কুমিল্লা জেলাসহ একাধিক ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়। তিনি এই প্রথম কোন থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন।

খখ/মো মি

আগেকক্সবাজার জেলার ৬ থানায় নতুন ওসি
পরে“ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে”-আসিফ নজরুল