খাসখবর চট্টগ্রাম ডেস্ক:চট্টগ্রাম সদরঘাট নৌ থানাসহ যৌথ বাহিনীর অভিযানে ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ২৫৬ কেজির ১টি ইলেক্ট্রিক মটর উদ্ধার করা হয়েছে।
এসময় চুরি কাজে জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন (৪৪) নামে একজনকে গ্রেফতার করা হয়।
গত ২৪ সেপ্টেম্বর রাতে কর্ণফুলী থানাধীন ১৪ নং ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীর তীর থেকে এসব চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ।
ওসি মো. একরাম উল্লাহ জানান, সদরঘাট নৌ থানার অফিসার এসআই পরিমল চন্দ্র মল্লিক সঙ্গিয় অফিসার ও ফোর্স এবং কোষ্টগার্ড পতেঙ্গাসহ যৌথ অভিযান চালিয়ে ১টি ইঞ্জিন চালিত কাঠের তৈরি নৌকা (যার মূল্য ৫০ হাজার টাকা) ১টি পুরাতন ৪৪০ ভোল্টের ইলেক্টিক মটর (যার মোট ওজন ২৫৬ কেজি) (মূল্য ২০ হাজার টাকা)সহ ধৃত আসামী আনোয়ার হোসেন (৪৪),পিতা-মৃত মোঃ হোসেন, মাতা-আমেনা বেগম,সাং-পশ্চিম চরলক্ষ্যা ৯নং ওয়ার্ড, থানা-কর্ণফুলী,জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
খখ/মো মি


