জোরারগঞ্জ থানা পুলিশের অভিযান: ৭৪ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার, ২টি সিএনজি অটোরিক্সা জব্দ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৭৪ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত ২টি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে।

thai foods

গত ১১ জানুয়ারি রাত সাড়ে ১১টার সময় ১নং করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামস্থ পিএনজি গার্মেন্টসের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মোঃ হানিফ প্রঃ সোহাগ (৩৫) ফেনী জেলার ছাগলনাইয়া থানার শুভপুর ইউনিয়নের মন্দিয়া ভুইয়া বাড়ির মোঃ বাহারের ছেলে।

এবিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।

তিনি জানান, ওইদিন রাতে জোরারগঞ্জ থানা পুলিশ ডিউটি করা কালে করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামস্থ পিএনজি গার্মেন্টসের সামনে
সিগন্যাল দিলে মাদক বহনকারী সিএনজি অটোরিক্সার ২ জন ড্রাইভার গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করলে মাদক ব্যবসায়ী মোঃ হানিফ প্রঃ সোহাগ (৩৫)কে আটক করা হয়। অপর ১ জন মাদক ব্যবসায়ী তার চালিত সিএনজি গাড়ীটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।
মাদক ব্যবসায়ী মোঃ হানিফের হেফাজতে থাকা সিএনজি ও পলাতক মাদক ব্যবসায়ীর ঘটনাস্থলে ফেলে যাওয়া সিএনজি হতে ৭৪ (চুয়াত্তর) বোতল ফেন্সিডিল (যার মূল্য চুয়াত্তর হাজার টাকা) এবং মাদক দ্রব্য (ফেন্সিডিল) পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা ২টি (অনুমান মূল্য সাত লক্ষ টাকা) উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

খখ/মো মি

আগে“আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না, সময়ই বলে দেবে”- সিইসি
পরেচ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা, সাকিব-লিটন বাদ