খাসখবর বিভাগীয় ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় প্রকাশ্যে ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শৈলকূপা থানার ওসি মাসুম খান।
ওসি মাসুম জানান, রাত ৮টার দিকে স্থানীয় শ্মশানঘাট এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করে। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
ওসি জানান, নিহতদের মধ্যে একজন পাশের হরিণাকুন্ডু উপজেলার বাসিন্দা হানিফ বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ‘চরমপন্থি সংগঠন’ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। আরেক জনের নাম লিটন, তিনি হানিফের শ্যালক। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।
খখ/মো মি


