পঞ্চমবার বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা করলো চতুর্থ স্ত্রী নুরজাহান

thai foods

খাসখবর প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর হালিশহরে পঞ্চমবার বিয়ে করায় চতুর্থ স্ত্রীর হাতে মো. আলাউদ্দিন নামে এক ব্যক্তি খুন হয়েছেন। ক্ষুব্ধ চতুর্থ স্ত্রী নুরজাহান এলোপাতাড়ি কুপিয়ে তাকে খুন করেন। এ ঘটনায় স্ত্রী নুরজাহানকে পুলিশ গ্রেফতার করেছে।

thai foods

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে নগরীর হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় মর্জিনার মার কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটেছে।

নিহত মো. আলাউদ্দিন (৩৬) নোয়াখালী জেলার সোনাইমুরী থানার মতি অলম বাজার মইন উদ্দিনের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ও দিনমজুর বলে জানিয়েছে পুলিশ।
চতুর্থ স্ত্রী নুরজাহান (২৩) নোয়াখালী মাইজদী পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের কন্যা।

গ্রেফতার নুরজাহানের (২৩) বাবার বাড়িও নোয়াখালী জেলায়। স্বামী আলাউদ্দিনের সঙ্গে তিনি নগরীর হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী নুর জাহান। সম্প্রতি সময়ে আলাউদ্দিন আবারও বিয়ে করেছেন। এই ঘটনা জেনে ক্ষুব্ধ হন নুর জাহান। এর জের ধরে শনিবার দিনগত রাত ৩টার দিকে বাসার মধ্যেই ধারালো দা দিয়ে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন তিনি।

হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নুরজাহান আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী। তালাক না হলেও আগের তিন স্ত্রীর সঙ্গে আলাউদ্দিনের কোনো সম্পর্ক ছিল না। ‘সম্প্রতি নুরজাহান জানতে পারে, তাকে না জানিয়ে আলাউদ্দিন গোপনে আরেকটি বিয়ে করেছে। এতে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর প্রতিশোধ নিতে গত (শনিবার) রাত ২টার দিকে নুরজাহান বাসায় তার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে।’

ওসি জানান, ঘটনাস্থলেই আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। খুনের পর লাশের পাশেই বিধ্বস্ত অবস্থায় বসে ছিলেন নুরজাহান। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এছাড়া হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা-ও উদ্ধার করে পুলিশ।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খখ/মো মি

আগে“অনেক সাংবাদিক নিজের আখের গোছানোর জন্য দালালি করেন”-মির্জা ফখরুল
পরেএইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ, সর্বোচ্চ ফি ২৭৮৫ টাকা