চমেক হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঝিনাইদহের ছোট্ট আরাধ্য বিশ্বাস, বাবা-মা কফিনে

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০
thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: ঈদের ছুটিতে স্ত্রী সাধনা রাণী বিশ্বাস ও ৬ বছরের মেয়ে আরাধ্য বিশ্বাসকে নিয়ে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন ঝিনাইদহের দিলীপ বিশ্বাস।

thai foods

বুধবার (২ এপ্রিল) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দিলীপ ও দিলীপের স্ত্রীসহ ১০ জন। ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পায় ছোট্ট আরাধ্য। তবে আহত হয়েছে গুরুতরভাবে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দিলীপ বিশ্বাস ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

দিলীপের প্রতিবেশী শোভন কুমার কাজল জানান, স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন এবং একটি গার্মেন্টসে চাকরি করতেন দিলীপ। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে ঘুরতে যাচ্ছিলেন তারা।

এদিকে, গণমাধ্যমে এ দুর্ঘটনার খবর প্রকাশের পর নিহত দিলীপ বিশ্বাসের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বোয়ালিয়া গ্রামে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।

শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, ‘মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনেছি। তবে চট্টগ্রাম থেকে এখনো অফিসিয়ালি কোনো তথ্য পাইনি। যোগাযোগের চেষ্টা করছি, তথ্য পেলেই গণমাধ্যমকে আরও বিস্তারিত জানানো হবে।’

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘এখন পর্যন্ত দুর্ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে, বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

খখ/মো মি

আগে“বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার”-মির্জা ফখরুল
পরেবাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের