চট্টগ্রামের সরকারি মহসিন কলেজ ছাত্রলীগনেত্রী কাকনকে পুলিশে দিল ‘শিক্ষার্থীরা’

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার ছাত্রলীগনেত্রী ইসরাত জাহান কাকনকে পুলিশে দিয়েছে একদল শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ—ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন কাকন।

thai foods

রবিবার (৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

ওই শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র রাজনীতি বিরোধী উসকানি দিচ্ছিলো ইসরাত জাহান। তাই শিক্ষার্থীরা তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আটক করে পুলিশে খবর দেয়।

এবিষয়ে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির জানান, কলেজ ক্যাম্পাসে অবরুদ্ধের খবর পেয়ে তিনি টিম পাঠিয়ে কাকন নামে একজনকে হেফাজতে নিয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।’

খখ/মো মি

আগেচট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডের জোড়া খুনের প্রধান আসামি হাসানকে হাতিয়া থেকে গ্রেপ্তার
পরেএনা ও স্টারলাইন পরিবহনের ১৯০ বাস জব্দের আদেশ