পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ৩৫

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।

thai foods

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি।

ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দুই পাকিস্তানি নিখোঁজ রয়েছেন বলে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।

পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের অন্তত নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ভারত। তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় বাহিনী পাঁচটি স্থানে হামলা চালিয়েছে।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ৩৬ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালাল ভারত।

রাত ১টার পর পাকিস্তানের এআরউয়াই নিউজকে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক বলেন, ‘এখন থেকে কিছু সময় আগে কাপুরুষ শত্রু ভারত ভাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকায় সুবহান্নাল্লাহ মসজিদ, কোটলি ও মুজাফ্ফরবাদের অন্তত তিন জায়গায় বিমান হামলা চালিয়েছে।’ হামলাগুলো ভারতের আকাশসীমা থেকে চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তান এর সমুচিত জবাব দেবে উল্লেখ করে দেশটির এই সেনা কর্মকর্তা বলেছেন, ‘এই ঘৃণ্য উসকানি জবাব ছাড়া পার পাবে না।’

ভারতের হামলায় হতাহতের বিষয়ে জানতে চাইলে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এ বিষয়ে পরে আরও তথ্য জানানো হবে। এর কিছুক্ষণ পর তিনি পাকিস্তানের জিউ নিউজকে ক্ষয়ক্ষতির একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। তাতে বলেছেন, ভাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় একটি শিশু নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পেয়েছেন। কোটলিতে দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ভারতীয় বাহিনীর দুইটি ফাইটার জেট এবং একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে পাকিস্তানের এই দাবি নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি ভারত।

ভারত বলছে, তারা পাকিস্তানের সামরিক কোনও ঘাঁটিতে হামলা করেনি। ইসলামপন্থী সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এই হামলার পর কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এই হামলা উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুংকার দিয়েছেন তিনি।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২২ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তান-ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছিল ভারত। এর কড়া জবাব দেওয়ার বার্তা দিচ্ছিল ভারত। শেষমেশ ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো।

খখ/মো মি

আগেভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফোনকলে জানালেন মোদীকে
পরেভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬