এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক: দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

thai foods

সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব।

তিনি বলেন, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

ইসি সচিব বলেন, সে অনুযায়ী আমরা গেজেট নোটিফিকেশন জারি করেছি। আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন।

কোন গ্রাউন্ডে এই নিবন্ধন স্থগিত করা হলো জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন তার ধারাবাহিকতায় আমরা এটা করেছি।’

খখ/মো মি

আগেবায়েজিদ থানার হেফাজতে সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না
পরেআওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি