বায়েজিদ থানার হেফাজতে সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেনের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে আবারও নেওয়া হয়েছে থানা হেফাজতে।

thai foods

রোববার (১১ মে) দুপুরে বাকলিয়া থানা তাকে ছেড়ে দিলেও বায়েজিদ থানার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বর্তমান তিনি বায়েজিদ থানা হেফাজতে রয়েছেন। এর আগে শনিবার রাতে নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বারৈয়পাড়ার একটি বাসা থেকে তামান্নাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, গ্রেপ্তারের পর তামান্নার আইনজীবী আসামি জামিনে থাকার কাগজপত্র দেখালে যাচাই-বাছাই শেষে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে তাঁর বিরুদ্ধে একটি আটকাদেশ থাকায় তাঁকে ভিন্ন একটি থানা (বায়েজিদ) পুলিশ পরে হেফাজতে নেন।

এর আগে গত ১৫ মার্চ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকা থেকে গ্রেপ্তার হয়। পরদিন তাঁর স্ত্রী তামান্না প্রতিক্রিয়া হিসেবে নিজের ফেসবুক পেজে লাইভে এসে ‘কাড়ি কাড়ি’ টাকা খরচ করে সাজ্জাদকে জামিনে বের করে আনার কথা বলেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তামান্নার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সে সময় তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের একটি আটকাদেশ রয়েছে।

খখ/মো মি

আগেআট বউ নিয়ে প্রকাশ্যে অভিনেতা মোশাররফ করিম
পরেএবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত