এক মাসের মাথায় রাঙ্গুনিয়া থানার ওসি ওমর আলীকে বদলি

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: মাত্র এক মাসের মাথায় রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর আলীকে বদলি করা হলো। আদেশে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

thai foods

রবিবার (১৮ মে) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এ আদেশ দেয়া হয়।

এর আগে গতকাল রোববার রাঙ্গুনিয়া উপজেলায় ওসির বিরুদ্ধে একটি মানববন্ধন কর্মসূচি করা হয়েছিলো। এরপরে এদিন রাতেই তাকে বদলি করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বদলির আদেশে জানানো হয়, রাঙ্গুনিয়া থানার ওসি ওমর আলীকে প্রশাসনিক কারণে লাইন ও আর, চট্টগ্রামে সংযুক্ত করা হল।

জানা গেছে, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি ওমর আলীর অপসারণ দাবিতে গত রোববার (১৮ মে) বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের ইছাখালি এলাকায় সর্বস্তরের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, থানার ওসি নিরীহ মানুষকে প্রতিনিয়ত হয়রানি করছে। থানায় সেবা নিতে যাওয়া মানুষের সাথে প্রতিনিয়ত দূর্ব্যবহার করছেন। মানববন্ধন থেকে অবিলম্বে তার অপসারণ দাবি করা হয়।

মানববন্ধনে আহমদুল হক নামে এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ওসি সাহেব তাকে ভুয়া মামলা দিয়ে জেলে পাঠাবে বলে হুমকি দিয়েছে।
এছাড়া মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন আরও একাধিক ভুক্তভোগী।

মানববন্ধনের বিষয়ে ওসি ওমর আলী তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।

খখ/মো মি

আগেএশিয়া কাপ থেকে সরে গেল ভারত
পরেকক্সবাজারের রামু থানার নতুন ওসি তৈয়বুর রহমান