খাসখবর প্রতিবেদক, বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজার জেলার রামু থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে জেলায় সদ্য যোগদানকৃত ইন্সপেক্টর মো. তৈয়বুর রহমানকে।
আজ ২০ মে (মঙ্গলবার) রামু থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মো. তৈয়বুর রহমান দায়িত্বভার গ্রহণ করেন।
গতকাল সোমবার (১৯ মে) কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. সাইফ উদ্দীন শাহীন
স্বাক্ষরিত এক আদেশে ইন্সপেক্টর মো. তৈয়বুর রহমানকে রামু থানার নতুন ওসি হিসাবে পদায়ন করেন।
ওইদিন একই আদেশে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরীকে কক্সবাজার জেলার পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
কক্সবাজার জেলার রামু থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈয়বুর রহমান ইতিপূর্বে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় ওসি (তদন্ত) হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পুলিশ বিভাগের একাধিক ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার বাড়ি পিরোজপুর জেলায়। তিনি এই প্রথম কোন থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন।
খখ/মো মি


