খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে হালিশহর থানা ওসি (তদন্ত) ইন্সপেক্টর মো. জামির হোসেন জিয়াকে।
আজ ২২ মে (বৃহস্পতিবার) ইপিজেড থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মো. জামির হোসেন জিয়া দায়িত্বভার গ্রহণ করেন।
ইতিপূর্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে ইন্সপেক্টর মো. জামির হোসেন জিয়াকে ইপিজেড থানার নতুন ওসি হিসাবে পদায়ন করেন।
ওইদিন একই আদেশে ইপিজেড থানার ওসি মো. আখতারুজ্জামানকে সিএমপি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
ইপিজেড থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. জামির হোসেন জিয়া ইতিপূর্বে সিএমপির হালিশহর থানা ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার ওসি (তদন্ত) হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পুলিশ বিভাগের তদন্ত সংস্থা সিআইডি ও পিবিআইসহ একাধিক ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। তিনি এই প্রথম কোন থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন।
খখ/মো মি


