চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি আনোয়ারা থানার মনির হোসেন

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক:‎ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন।

thai foods

এপ্রিল-২০২৫ মাসের সার্বিক অপরাধ পর্যালোচনায় অভিন্ন মানদন্ডের আলোকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয় আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেনকে।

সোমবার (২৬ মে) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম) জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পদক ও সনদ তুলে দেন আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেনের হাতে।

সভায় এসময় উপস্থিত ছিলেন জেলার ঊর্ধতন কর্মকর্তারা।

‎জানা গেছে, গত এপ্রিল মাসে আনোয়ারা থানার আইন-শৃঙ্খলা রক্ষায় ওসি মনির হোসেনের নেতৃত্বে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। বিশেষ করে মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমন, জিআর-সিআরসহ গুরুত্বপূর্ণ আসামি গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিতে তাঁর তৎপরতা ছিল দৃশ্যমান ও প্রশংসনীয়।

এবিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন খাসখবর ডট নিউজকে বলেন, প্রত্যেক অর্জনই প্রেরণা জোগায়। আমার এই অর্জনের পেছনে মাননীয় এসপি মহোদয়ের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা এবং ‘টিম আনোয়ারার ’ অক্লান্ত পরিশ্রম জড়িত। এ অর্জনের নেপথ্যে সার্বিক সহযোগিতার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। আনোয়ারা থানার জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।

কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কৃতি সন্তান আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন
ইতিপূর্বে পিবিআইসহ পুলিশের একাধিক ইউনিটে
দীর্ঘ সময় ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

খখ/মো মি

আগেআগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চান তারেক রহমান
পরেচার অপরাধে শাস্তি পাবেন সরকারি চাকরিজীবীরা