“ডিসেম্বর নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হবে”-খন্দকার মোশাররফ

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: ‘বিএনপিই দেশের একমাত্র জনপ্রিয় দল। বর্তমান সরকারে থাকা অনেকেই গোপনে স্বীকার করেছেন যে, ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হবে।’

thai foods

রবিবার (১ জুন) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ সভার আয়োজন করে।

ড. খন্দকার মোশাররফ বলেন, ‘সরকারের দায়িত্বে যারা আছেন, তারা কেউ কেউ গোপনে বলেছেন, ডিসেম্বরে নির্বাচন হলে তো বিএনপি টু-থার্ড মেজরিটি নিয়ে সরকার গঠন করবে। কিছুদিন আগে প্রধান উপদেষ্টার কাছে আমরা গিয়েছিলাম। আমরা কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, তার ব্যাখ্যা দিয়েছি। আমরা বলেছি, ডিসেম্বর নির্বাচনের জন্য একটি উপযুক্ত সময়। আমরা মনে করি, নির্বাচন দিতে যত বিলম্ব হবে, পতিত সরকার নানা ষড়যন্ত্র করতে থাকবে। কিছু ষড়যন্ত্রের নমুনাও আমরা দেখেছি। সুতরাং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া উত্তম। অন্তর্বর্তী সরকারকে তো একটা সময় বিদায় নিতে হবেই। আমরা মনে করি, ডিসেম্বরের মধ্যে বিদায় নিলে সসম্মানেই বিদায় নেওয়া সম্ভব।’

বিএনপির এই নেতা বলেন, ‘জিয়াউর রহমানকে হত্যা করার পর অনেকে বলেছিলেন তিনি ছাড়া বিএনপি জিরো। কিন্তু বেগম খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে বিএনপির হাল ধরেছিলেন। জিয়াউর রহমানের আদর্শিকতায় তিনি দেশ পরিচালনা করেছিলেন। এই বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়া, তারেক জিয়াসহ বিএনপির অসংখ্য নেতা-কর্মীর ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছিল। কিন্তু এত নির্যাতন সত্বেও বিএনপিকে আটকানো সম্ভব হয়নি।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিষদের সদস্যসচিব বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরীসহ অনেকে।

খখ/মো মি

আগেনাগরিক কমিটির উদ্যোগে জননেতা আবদুল্লাহ আল নোমানের স্মরণসভা আজ
পরেআজ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা