সীতাকুণ্ডে তেলের ভাউচারের বিষাক্ত গ্যাসে আক্রান্ত ৩,চমেকে ভর্তি

সীতাকুণ্ডে তেলের ভাউচারে বিষাক্ত গ্যাস
thai foods

খাসখবরে গ্রামগঞ্জ : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদাম বিবিরহাট এলাকায় যমুনা অয়েল কোম্পানীর একটি তেলের ভাউচার পরিস্কার করতে নেমে ৩ জন বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েছেন।

thai foods

গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার সময় দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয় কোন এক সচেতন নাগরিক জাতীয় সেবাদান নম্বর ৯৯৯ এ খবর দিলে ঘটনাস্থলে ছুটে যায় কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আক্রান্ত তিনজন হচ্ছে মোঃ রবিউল (৩১), আবু সায়েদ (২৫) ও মোঃ সাদ্দাম (২৮)। তিনজনের বাড়িই চাঁদপুর জেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে যমুনা অয়েলের একটি তেলের ভাউচার (চট্টমেট্রো- ড ৪১-০৩৬৯) পরিস্কার করতে উঠে তিনজন। ভাউচারের ভিতরে প্রবেশ করার পর তিনজনই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

এ ব্যাপারে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিটু দেওয়ান বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ভাউচারের ভিতর থেকে অজ্ঞান অবস্থায় তিনজনকেই উদ্ধার করি।

তাদের অবস্থা গুরুতর দেখে তাৎক্ষনিক তিনজনকে চমেক হাসপাতালে প্রেরণ করি। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

খখ/প্রিন্স

আগেসেঞ্চুরির পর বল হাতেও বিধ্বংসী নাসির
পরেশিতলপুরে সন্ত্রাসী হামলার শিকার প্রবীণ শিক্ষক, থানায় মামলা