চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম(সিআরএফ)’র সদস্যদের জন্য ভিডিও এডিটিং কোর্সের উদ্বোধন

"বর্তমান সময়ে সাংবাদিকতা করতে হলে ভিডিও এডিটিংয়ের কোন বিকল্প নেই"-কাজী আবুল মনসুর
Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: বর্তমান সময়ে সাংবাদিকতা করতে হলে ভিডিও এডিটিং জানতে হবে। এর কোন বিকল্প নেই। বিগত সময়ের খাতা কলমের যুগ এখন নেই। সবকিছু এখন ডিজিটাল হয়ে গেছে।

thai foods

তিনি আরও বলেন, সময়ের অভাবে অনেক সিনিয়র সাংবাদিক ভিডিও এডিটিং কোর্স করতে পারেন নি। এককভাবে এসব কোর্স করাও কঠিন। তাই চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সদস্যদের জন্য ভিডিও এডিটিং কোর্সের উদ্যোগ নিয়েছে।

Oplus_131072

১৫ সেপ্টেম্বর (সোমবার) চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র সভাপতি কাজী আবুল মনসুর ভিডিও এডিটিং কোর্স উদ্বোধনকালে কথা বলেন।

ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় সপ্তাহ ব্যাপি কোর্সের উদ্বোধনীতে বক্তব্য রাখেন আইটি ক্যারিয়ার সল্যুশনের এমডি নজরুল ইসলাম, ফোরামের তথ্য প্রযুক্তি সম্পাদক গিয়াসউদ্দিন, ফোরামের নির্বাহী সদস্য কামরুল ইসলাম,  সজল কান্তি চৌধুরী প্রমুখ। ধন্যবাদ বক্তব্য রাখেন ফোরামের সহ সভাপতি হাসান মুকুল।

Oplus_131072

উদ্বোধনী বক্তব্যে সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুর বলেন, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সদস্যদের আরও প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এ কোর্সে যারা অংশ নিচ্ছেন তারা সৌভাগ্যবান। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ কোর্স। সাংবাদিকরা ব্যস্ততার কারণে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন না। ফোরাম সেই সুযোগটি করে দিচ্ছে।

আইটি ক্যারিয়ার সল্যুশনের এমডি নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সদস্যরা আমার প্রতিষ্ঠান থেকে ভিডিও এডিটিং প্রশিক্ষণ নিচ্ছেন এটা আমার জন্য গৌরবের। আমি এবং আমার টিম যথাসাধ্য চেষ্টা করবে। সাংবাদিকরা যাতে পরিপূর্ণভাবে কোর্সটি সম্পন্ন করতে পারেন তার জন্য সব ধরনের সহযোগিতা থাকবে। ভবিষ্যতে যে কোন প্রয়োজনে আইটি ক্যারিয়ার সল্যুশন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের পাশে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

খখ/মো মি

আগে“জাতীয় স্বার্থের বাইরে পিআর চাইলে ভয়ংকর পরিণতি ডেকে আনবে”- সালাহউদ্দিন
পরেএশিয়া কাপ: শ্রীলঙ্কার কল্যাণে সুপার ফোরে বাংলাদেশ