পাঁচলাইশ থানা পুলিশের অভিযান: ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরী অস্ত্রসহ ৫ যুবক গ্রেপ্তার

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

thai foods

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে পাঁচলাইশ থানার বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের সামনে রেললাইন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এবিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রবিউল ইসলাম ওরফে গাটু (২৪), আলমগীর হোসেন ওরফে ডাকু (২৩), মো. মেহেদী হাসান সাগর (২৮), মো. ইমন (২৫) ও মো. শাহাদাত খান সবুজ (২৫)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নগরের ষোলশহর বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের সামনে রেললাইনের পাশের একটি নির্জন স্থানে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে কাঠের হাতলযুক্ত দা, টিপছোরা, ছুরি ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা পলাতক আসামিদের ফেলে যাওয়া একটি কিরিচ ও একটি ছেনিও উদ্ধার করেন। উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের থানায় আনা হয়।’ গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

খখ/মো মি

আগেকক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক করার উদ্যোগ স্থগিত
পরে‘পিরিয়ড ট্যাক্স’-এর বিরুদ্ধে আদালতে পাকিস্তানের তরুণী মাহনুর ওমর