চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদলকর্মী নিহত

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রতিপক্ষের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। 

thai foods

শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আলমগীর ওরফে আলম (৫৫)।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আমরা এখনো মাঠে আছি।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রতিপক্ষের গুলিতে আলমগীর নিহত হয়েছেন। বিস্তারিত তদন্ত শেষে পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

খখ/মো মি

আগে‘পিরিয়ড ট্যাক্স’-এর বিরুদ্ধে আদালতে পাকিস্তানের তরুণী মাহনুর ওমর
পরেচট্টগ্রামে পুলিশ হেফাজতে নির্যাতনে আসামির মৃত্যু: আকবরশাহ থানার ওসি আরিফুর রহমানসহ ৯ জনের নামে মামলা