চট্টগ্রামে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গুলি, আহত এরশাদ উল্লাহ

thai foods

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

thai foods

বুধবার (৫ নভেম্বর) বিকেলে থানার চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

এ ঘটনায় আরও গুলিবিদ্ধ হয়েছেন সরওয়ার বাবলা নামে এক ব্যক্তি। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে দুইজন ব্যক্তি ঘটনাস্থলে এসে সরওয়ার বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আতঙ্কিত হয়ে আশপাশের লোকজন ছুটোছুটি শুরু করেন। এর কিছুক্ষণ পর বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন।

ঘটনার পর আহত এরশাদ উল্লাহকে দ্রুত চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী “ছোট সাজ্জাদ” গ্রুপ এই হামলা চালিয়েছে। তাদের লক্ষ্য ছিল সরওয়ার বাবলা; গুলিবর্ষণের সময় অন্যান্যরাও আহত হন।

চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, “এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে আছি এবং তদন্ত চলছে।”

ঘটনার তদন্ত চলছে
পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান শুরু করেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আগেডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৯
পরে“সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না”-মির্জা ফখরুল