বিহারের সর্বকনিষ্ঠ বিধায়ক সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে জয় পেয়েছেন জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর।

thai foods

আলিনগর আসনে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে ১১ হাজারের বেশি ভোটে পরাজিত করেন মাত্র ২৫ বছর বয়সী এই শিল্পী। এতে তিনিই হয়েছেন এ নির্বাচনে বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক।

জয়ের পর সংবাদ সংস্থা এএনআইকে মৈথিলী ঠাকুর বলেন, “এটা আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবেই মানুষের পাশে থাকতে চাই। এখন শুধু আলিনগরের উন্নয়ন নিয়েই ভাবছি।”

সংগীত জগতে দীর্ঘদিন ধরে ব্যস্ত থাকা মৈথিলী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন।

২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্ম তার। বাবা ও দাদার কাছ থেকে শুরু শাস্ত্রীয় ও লোকসংগীতের শিক্ষা। ২০১৭ সালে টিভি রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হয়ে আলোচনায় আসেন তিনি। পরে সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সংগীত পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা পান।

এদিকে বিহারের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)। ২৪৩ আসনের মধ্যে দুইশটির বেশি আসনে এগিয়ে রয়েছে জোটটি। সরকার গঠনে প্রয়োজন ১২২ আসন। গত নির্বাচনের তুলনায় ৯০টিরও বেশি আসনে এগিয়ে আছে বিজেপি।

খখ/মো মি

আগেচট্টগ্রামের ডিসি সাইফুল ইসলামকে প্রত্যাহার, নতুন ডিসি জাহিদুল ইসলাম মিঞা
পরেবাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ১৪তম কমিউনিকেশন সামিট অনুষ্ঠিত