খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: কুমিল্লা জেলার দেবিদ্বার থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম জেলায় চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ারকে।
গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে দেবিদ্বার থানায় পদায়ন করা হয়।
আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) ওসি গোলাম সারোয়ার দেবিদ্বার থানায় যোগদান করবেন।
জুলাই বিপ্লবের পর গত বছরের ১৫ সেপ্টেম্বর (রবিবার) চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে প্রথমবারের মতো ইন্সপেক্টর গোলাম সারোয়ার দায়িত্বভার গ্রহণ করেন। বোয়ালখালী থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করায় তৎকালীন এসপি সাইফুল ইসলাম শানতু তাকে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করেন।
চন্দনাইশ থানায় যোগদানের পর ওসি গোলাম সারোয়ার পরপর তিনবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় চন্দনাইশ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি গোলাম সারোয়ারকে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত করা হয়।
দেবিদ্বার থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার ইতিপূর্বে চট্টগ্রাম জেলার বোয়ালখালী ও চন্দনাইশ থানার (ওসি) হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়াও ডিএমপি, ঢাকা রেঞ্জসহ একাধিক ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি নরসিংদী জেলায়।
খখ/মো মি


