চট্টগ্রামের সীতাকুন্ড মডেল থানার নতুন ওসি মহিনুল ইসলাম

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলামকে।

thai foods

গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানায় পদায়ন করা হয়।

একই সাথে সীতাকুন্ড মডেল থানার ওসি মো.মজিবুর রহমানকে কক্সবাজার জেলার মহেশখালি থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) ওসি মো. মহিনুল ইসলাম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

সীতাকুন্ড মডেল থানার নতুন ওসি মহিনুল ইসলাম

জুলাই বিপ্লবের পর গত বছরের (২০২৪ সাল) সেপ্টেম্বর মাসে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে প্রথমবারের মতো ইন্সপেক্টর মো. মহিনুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেন। একটানা ১ বছর ৩ মাসের মতো সময় তিনি সুনামের সাথে এবং সফলভাবে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় যোগদানের পর ওসি মো. মহিনুল ইসলাম একাধিক বার কুমিল্লা জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হন।

তৎকালীন কুমিল্লা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতাসহ নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, মাদক উদ্ধারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি মহিনুল ইসলামকে একাধিকবার কুমিল্লা জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত করা হয়।

বগুড়া জেলার সদর উপজেলার কৃতি সন্তান সীতাকুন্ড মডেল থানার নতুন ওসি মো. মহিনুল ইসলাম পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে ডিএমপি, পিবিআইসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

নতুন ওসি মো. মহিনুল ইসলাম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

খখ/মো মি

আগেডিএমপির উত্তরা পশ্চিম থানার নতুন ওসি কাজী রফিক আহমেদ
পরেরোকেয়া পদক পেলেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা