খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার নতুন ওসি হিসাবে পদায়ন করা হয়েছে ডিএমপির মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে।
গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে ডিএমপির উত্তরা পশ্চিম থানাসহ ৫০টি থানার ওসিদের রদবদল করা হয়।
একযোগে অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে উত্তরা পশ্চিম থানায় পদায়ন করা হয়।
গত শুক্রবার (৫ ডিসেম্বর) ওসি কাজী মো. রফিক আহমেদ উত্তরা পশ্চিম থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে গত ২৭ জুলাই (রবিবার) ডিএমপি কমিশনার শেখ মো.সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে সিএমপি থেকে বদলি হয়ে ডিএমপি সদরদপ্তরে যোগদান করা ইন্সপেক্টর কাজী মো. রফিক আহমেদকে শাহআলী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়।
ডিএমপির শাহআলী থানায় সফল ভাবে দায়িত্ব পালন করার ফলে ডিএমপি কমিশনার শেখ মো.সাজ্জাত আলী ওসি কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় পদায়ন করেন।
প্রসঙ্গত: ডিএমপির উত্তরা পশ্চিম থানার নতুন ওসি কাজী রফিক আহমেদ ইতিপূর্বে ডিএমপির শাহআলী থানা ও মোহাম্মদপুর থানা এবং সিএমপির ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ফেনী ও রাঙ্গামাটি পার্বত্য জেলাসহ একাধিক ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। তিনি এই নিয়ে চার থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন।
খখ/মো মি


