সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা: দালালচক্রের ১০ সদস্যসহ আটক ২৭৩

Oplus_131072
thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: বঙ্গোপসাগরে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় একটি কাঠের বোট ও দালালচক্রের ১০ সদস্যকে আটক করা হয়।

thai foods

নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে সেন্ট মার্টিনস দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা অভিযান চালায়। সেন্ট মার্টিনস থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে।

নৌবাহিনীর জাহাজ বোটটিকে থামার সংকেত দিলে সেটি না থেমে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে নৌবাহিনী ধাওয়া করে বোটটি আটক করে। বোটে থাকা ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে তারা সমুদ্রপথে যাত্রা করেছিলেন।

নৌবাহিনী জানায়, আটককৃত বোটে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য ও পানি ছিল না। এ অবস্থায় গভীর সমুদ্রে যাত্রা অব্যাহত থাকলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারত।

আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্রপথে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

খখ/মো মি

আগেচট্টগ্রামের ১৬ আসনে বৈধ মনোনয়নপত্র ১০১, বাতিল ৪২
পরেকক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি, ‘ওসমান হাদির পরিণতি হবে’