চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের নতুন সদস্য সংগ্রহ চলছে  

সিআরএফ'র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 

thai foods

শনিবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম মহানগরীর মোমিন রোডের মেহেরুন টাওয়ারস্থ (৩য় তলা) সিআরএফ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুর।

সভার সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম মহানগরীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের (প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন) কাছ থেকে নতুন সদস্য পদে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

সভায় চট্টগ্রাম প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ সাধারণ সম্পাদক, ফোরামের সহ সভাপতি হাসান মুকুল আপ্যায়ন সম্পাদক ও ফোরামের কোষাধ্যক্ষ সাইফুল্লাহ চৌধুরী প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হওয়ায় অভিনন্দন জানানো হয়।

ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে

সভায় নতুন সদস্য পদে আগ্রহীদের চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের তথ্য প্রযুক্তি সম্পাদক গিয়াসউদ্দিন (01842-787875) এর সাথে যোগাযোগ করে ফরম সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়।

এছাড়া সদস্যদের মধ্যে যারা ডিসেম্বর পর্যন্ত সদস্যপদ হালনাগাদ করেছেন তারাই চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম(সিআরএফ)’র প্রকৃত সদস্য হিসেবে তালিকাভুক্ত বলে অভিহিত করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সিনিয়র সহ সভাপতি আলীউর রহমান, সহ সভাপতি হাসান মুকুল, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সহ সাধারণ সম্পাদক মো. আলী, কোষাধ্যক্ষ সাইফুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, তথ্য প্রযুক্তি সম্পাদক গিয়াসউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম সরোজ, ক্রীড়া সম্পাদক মনিরুল পারভেজ, দপ্তর সম্পাদক হাসান মুরাদ, নির্বাহী সদস্য কামরুল হুদা ও মোহন মিন্টু।

খখ/মো মি

আগেকক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি, ‘ওসমান হাদির পরিণতি হবে’
পরেইএএসডির জরিপ: বিএনপিকে ৭০, জামায়াতকে ১৯, এনসিপিকে ২.৬ শতাংশ মানুষ ভোট দিতে চায়