চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযান: ৬টি বিদেশি অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, সন্ত্রাসী ২ ভাই গ্রেফতার 

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৬টি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত অস্ত্রসহ একাধিক মামলার আসামি দুই ভাইকে আটক করা হয়েছে।

thai foods

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকায় অ্যাডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান বলেন, অভিযানে ৪টি বিদেশি শট গান, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড অ্যামোনিশন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণসহ সন্ত্রাসী সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পিকে (৫৬) আটক করা হয়েছে।

তিনি জানান, সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৬টি মামলা এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৪টি মামলা রয়েছে। তারা নিজস্ব পদ্ধতিতে দেশিয় আগ্নেয়াস্ত্র তৈরি করতো ও বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসীদলের কাছে অস্ত্র বেচাকেনার ব্যবসা করে আসছিল।

এই দুই ভাই উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকার মৃত আবুল বশরের ছেলে। তাদেরকে বোয়ালখালী থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামে ৩৩০ ‘দুষ্কৃতকারীর’ প্রবেশ ও অবস্থানে সিএমপির নিষেধাজ্ঞা
পরেস্বাধীন সাংবাদিকতার জন্য সবার ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি