র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’-এসআইএফ 

Oplus_131072
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-র‌্যাব এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)৷ এর আগে র‌্যাবের সূচনালগ্নে এ বাহিনীর নাম ছিল র‌্যাপিড অ্যাকশন  টিম বা র‌্যাট (RAT)। 

thai foods

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী৷

উপদেষ্টা বলেন, র‍্যাব পুনর্গঠনের জন্য প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজকে সভাপতি করে একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি র‌্যাবের নতুন নাম সুপারিশ করেছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বা এসআইএফ। প্রধান উপদেষ্টা সেটি অনুমোদন দিয়েছেন। এটি আজ থেকেই কার্যকর। এ বাহিনীটির কার্যক্রম নতুনভাবে শুরু হবে। এ বিষয়ে সরকারি একটা অর্ডার হবে।

নাম পরিবর্তন করে কাজের কি পরিবর্তন আসবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনি যদি তাদের দেড় বছর আগের কাজের মান দেখেন আর এখন দেখেন, সেটার মধ্যে পরিবর্তন অনেক এসেছে।

অনেকের আশা ছিল, র‌্যাবের নাম পরিবর্তন করা হোক, তাই নতুন নামকরণ করা হয়েছে৷ এরই মধ্যে এ বাহিনীর পোশাক পরিবর্তন হয়েছে৷ খুব দ্রুত তাদের নতুন পোশাকে দেখতে পাবেন৷

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনী বলেন, মানুষ ওই (র‌্যাব) নামটাকে খারাপ মনে করত, এজন্য নাম পরিবর্তন করা হয়েছে।

নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অংশগ্রহণে সাভারে মহড়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

খখ/মো মি

আগেকেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান গ্রেপ্তার
পরে“৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫ শতাংশ”-এনবিআর