চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে দুইজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 

thai foods

এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, একটি খালি কার্টিজসহ বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব বেতাগী অন্তরপাড়া গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে মো. আবু বক্কর (৪৩) এবং একই উপজেলার মির্জাখীল হাট্টুমুরা গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. রুবেল (৩২)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো আইনশৃঙ্খলা বাহিনীর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের নিজ নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি খালি কার্টিজ, ১টি চাপাতি, ৫টি ছুরি, ৪টি দা এবং ১টি লোহার রড উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোর ৬টায় অস্ত্রসহ আটককৃতদের রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন গণমাধ্যমকে জানান, দেশীয় অস্ত্রসহ দুইজনকে যৌথ বাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খখ/মো মি

আগে“৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫ শতাংশ”-এনবিআর
পরে“বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে”-দ্য ইকোনমিস্ট