একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

Oplus_131072
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

thai foods

শুক্রবার রাত ১২টা ৬ মিনিটে তিনি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এরপর ১২টা ১২ মিনিটে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে বেদিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলীরা।

এর আগে রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবির দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করেন।

খখ/মো মি

আগে“সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দু-একদিন আগে”-সালাহউদ্দিন আহমদ
পরে“বাংলাকে যদি ধারণ করতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না”-বিদ্যুৎমন্ত্রী