করোনামুক্ত খালেদা জিয়া

খালেদা জিয়া, চিকিৎসায়, ওষুধ
thai foods

খাসখবর রাজনীতি : প্রাণঘাতী করোনা ভাইরাস জয় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার দেহে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার ২৭ দিন পর তিনি করোনা ‘নেগেটিভ’ হলেন।

thai foods

তৃতীয়বার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসায় স্বস্তি প্রকাশ করেছে পরিবারের সদস্যরা। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত চিকিৎসক দলের একজন সদস্য শনিবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর গত ১৪ এপ্রিল ও ২৫ এপ্রিল দুই দফায় তার নমুনা পরীক্ষা করা হলেও তখন ফল পজিটিভই আসে। অবশেষে শনিবার তার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন শুক্রবার রাতে বলেন, মেডিকেল বোর্ড পরীক্ষা-নিরীক্ষা শেষে যে চিকিৎসা দিয়েছিল সেটি এখনও অব্যাহত আছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে।

খালেদা জিয়ার করোনা নেগেটিভ আসার পরও চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চান পরিবারের সদস্যরা।

এরইমধ্যে পরিবারের পক্ষ থেকে তার বিদেশে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হলেও শনিবার রাত পর্যন্ত সরকারের অনুমতি মেলেনি। ​তবে রবিবার এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানা যেতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

খখ/প্রিন্স

আগেচট্টগ্রামে করোনার বিষে একদিনেই মারা গেছে ৮ জন, শনাক্ত ৭৪
পরেভারত মহাসাগরের ওপর ছড়িয়ে পড়লো চীনা রকেটের ধ্বংসাবশেষ