শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর গ্রেপ্তার

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: দীর্ঘ ৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

thai foods

বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন এবং ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন অন্যতম ছিলেন।

মামলাসংশ্লিষ্ট বিভিন্ন বিবরণ অনুযায়ী, মেজর মোজাফফর হোসেন প্রথমে জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে গুলি চালান। হত্যাকাণ্ডের পর তিনি চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোন করে রাষ্ট্রপতি নিহত হওয়ার খবর জানান।রাজনৈতিক সংকট

ঘটনার পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও মেজর মোজাফফর হোসেন ও মেজর এস এম খালেদ পালিয়ে যেতে সক্ষম হন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, পালিয়ে যাওয়ার পর মেজর মোজাফফর হোসেন দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন। ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। পরে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত পেরিয়ে বিভিন্ন স্থানে গোপনে চলাফেরা করতেন।

দীর্ঘ গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধানের পর অবশেষে ৪৫ বছর পলাতক থাকার পর তাকে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

খখ/মো মি

আগে“এইচএসসি–সমমান পরীক্ষা দিতে না পারাদের জন্য বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর”- সংসদে শিক্ষামন্ত্রী
পরেচাঁদা না পেয়ে ডিজিটাল ডট নেট অফিসে হামলা: মোট ২২ আসামী গ্রেফতার, পরিবহন কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ, ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার