করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্তঃ মৃত্যু ৪০, শনাক্ত ১১৪০ জন

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ কয় দিন ধরে উঠানামা চলছে করোনা ভাইরাসে মৃত্যুর হার। গতকালের তুলনায় আজকের দিনে বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে।

thai foods

এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৪৫ জন। এছাড়া একই সময়ে আরও ১ হাজার ১৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জন করোনা রোগী শনাক্ত হলো।

এর আগে গতকাল মঙ্গলবার (১১ মে) দেশে ১ হাজার ২৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৩৩ জন।

বুধবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

খখ/মো মি

 

 

আগেগাজায় ইসরায়েলি হামলাঃ নিহত ৫৩ জন
পরেশুক্রবার পবিত্র ঈদুল ফিতর!