গুলশান থানার নতুন ওসি জায়েদ নূর 

ডিএমপি’র দুই থানায় ওসি পদে রদবদল
Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। 

thai foods

ডিএমপির গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে পদায়ন করা হয়েছে সিএমপির কোতোয়ালি থানার ওসির পদ থেকে সদ্য বদলি হয়ে আসা ইন্সপেক্টর আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরকে।

আর ডিএমপির বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে পদায়ন করা হয়েছে লক্ষ্মীপুর জেলা থেকে সদ্য বদলি হয়ে আসা ইন্সপেক্টর মো. সালাউদ্দিনকে।

একই সঙ্গে বনানী ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে গোয়েন্দা শাখার মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর রাতে গুলশান থানার নতুন ওসি হিসাবে আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর দায়িত্বভার গ্রহণ করেন।

গত ২৩ সেপ্টেম্বর দুপুরে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়।

আদেশ অনুযায়ী, সিএমপির কোতোয়ালি থানার ওসির পদ থেকে সদ্য বদলি হয়ে আসা ডিএমপির লাইনওয়ারের ইন্সপেক্টর আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরকে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে পদায়ন করা হয়েছে। ডিএমপির লাইনওয়ারের ইন্সপেক্টর মো. সালাউদ্দিনকে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে পদায়ন করা হয়।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, ডিএমপির গুলশান থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ-ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গুলশান থানার তৎকালীন ওসিকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের পর থেকে  এতদিন থানার ওসি পদটি শূন্য ছিল।

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান  গুলশান থানার নতুন ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর ইতিপূর্বে চট্টগ্রাম জেলার পটিয়া, সন্দ্বীপ থানা, কক্সবাজার জেলার টেকনাফ থানা এবং সিএমপির পতেঙ্গা ও কোতোয়ালী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

খখ/মো মি

আগেআত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার
পরেপিপিএম (সাহসিকতা) পদক পেয়েছেন হাটহাজারী থানার এসআই রুপন নাথ