দেশে মাথাপিছু বার্ষিক আয় ২ হাজার ২শ’ ২৭ ডলার!

thai foods

খাসখবর অর্থনীতি ডেস্কঃ করোনা পরিস্থিতিতেও দেশের অর্থনীতি ভেঙে পড়েনি বরং দিন দিন মজবুত হচ্ছে।

thai foods

দেশে এখন মাথাপিছু বার্ষিক আয় বেড়ে ১ লাখ ৮৯ হাজার টাকায় দাঁড়িয়েছে। সোমবার(১৭ মে)

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মন্ত্রিপরিষদের বৈঠকে জানিয়েছেন এই তথ্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন।

মাথাপিছু আয় ৯ শতাংশ হারে বেড়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০২০-২১ অর্থবছরে দেশে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ মার্কিন ডলার। এর আগে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ ডলার।’

মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারকে টাকায় রূপান্তর করলে হয় এক লাখ ৮৯ হাজার টাকা।

প্রাথমিক তথ্য বলছে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার এখন ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা। যেটা আগের অর্থবছরে ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩৫৮ কোটি টাকা।

মন্ত্রিপরিষদের সদস্যরা সচিবালয় থেকে বৈঠকে যুক্ত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রীফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

খখ/মো মি

আগেকোয়ারেন্টিনে থাকা তরুণীকে ধর্ষণঃ বরখাস্ত হলেন এএসআই!
পরে‘শিক্ষার্থীদের টিকা দেওয়া হলেই খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান’-মন্ত্রী পরিষদ সচিব