৬৬৫১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন করলো একনেক

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ প্রায় ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

thai foods

আজ মঙ্গলবার (৮ জুন) প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, ১০টি প্রকল্পের জন্য অনুমোদিত প্রায় ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকার মধ্যে ৫ হাজার ২১৯ কোটি ৮১ লাখ টাকা দেবে সরকার। বাকি ৭৯৮ কোটি ৩ লাখ টাকা আসবে সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে এবং ৬৩৭ কোটি ৫০ লাখ টাকা আসবে বিদেশি ঋণ থেকে।
অনুমোদিত ১০ প্রকল্পের মধ্যে নয়টি নতুন এবং একটি সংশোধিত।

এর আগে তিনি ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদী বন্দর নির্মাণ প্রকল্পের অনুমোদন দেন।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তাদের লম্বা ট্রেনিং দিতে বলেছেন প্রধানমন্ত্রী।

এছাড়া দক্ষিণাঞ্চলের জন্য বেশি করে সাইলো নির্মাণ করতে বলেছেন’।
ড্রেজিং প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, স্লুইস গেট নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর আপত্তি আছে। পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বাধা সৃষ্টি করে এমন অবকাঠামো নির্মাণ করা যাবে না। নিয়মিতভাবে মেইনটেন্সে ড্রেজিং করতে বলেছেন তিনি।

খখ/মো মি

আগেকরোনায় ১ মাসে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তঃ মৃত্যু ৪৪, শনাক্ত ২৩২২
পরে‘টিকার কোনো সংকট হবে না’-ওবায়দুল কাদের