করোনায় ১ দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ৮৩৬৪ জন, মৃত্যু ১০৪

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ৮ হাজার ৩৬৪ জন।এর আগে গত ৭ এপ্রিল ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর আজই সর্বোচ্চ শনাক্ত হলো।

thai foods

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ২৭৬ জনে।

সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেখানে বলা হয়েছে, একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৬৪ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৩ নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫৯টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন।

সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৫৬৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৬টি, জিন এক্সপার্ট ৪৭টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৩৯১টি। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬ হাজার ৭৮৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি।

একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১০৪ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৫৮ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬৮ জন ও মহিলা ৩৬ জন। যাদের মধ্যে বাসায় ৭ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ১০৪ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৫ জন, ঢাকায় ২৭, চট্টগ্রামে ১৯ জন, রাজশাহীতে ৭ জন, রংপুরে ৯ জন, ময়মনসিংহে ৫ জন ও বরিশালে ২ জন মারা গেছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২ হাজার ৯৭২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৫২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১ লাখ ৭৫ হাজার ৪৪৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৭৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪২ হাজার ৫৬৮ জন।

খখ/মো মি

আগেস্থগিত করা হলো এইচএসসি পরীক্ষার ফরম পূরণ
পরেকঠোর লকডাউনে থাকবে না মুভমেন্ট পাস