খাসখবর জাতীয় ডেস্ক➤ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘ভ্যাকসিনের ব্যবস্থা হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা হবে না। চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আসবে। জুলাই থেকেই আবারও শুরু হবে গণটিকা দান।’
মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত (২০২১-২২) অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভ্যাকসিন সংগ্রহে যতো টাকাই লাগুক না কেন আমরা সেই টাকা দেবো। ১৪ হাজার কোটি প্রস্তুত রাখা হয়েছে। ভ্যাকসিন বাজারে আসার আগে থেকেই আমরা যোগাযোগ রেখে
৮০ শতাংশ মানুষকেই ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হবে জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘ভ্যাকসিনেশনের মাধ্যমেই শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার চেষ্টা করছে সরকার।’বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে যাতে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে। ইতোমধ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা দেওয়া সম্পন্ন হলে কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সব নাগরিককে বিনামূল্যে করোনা টিকা দেবো। এজন্য যত টাকা লাগবে আমরা দেবো।
এই বাজেটে টিকার জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছি। ভারতের সঙ্গে করোনা টিকার চুক্তি হয়।
কিন্তু ভারতে এমনভাবে করোনা সংক্রমণ বাড়লো যে টিকা আসা বন্ধ হয়ে যায়। তবে আশা করছি এখন আর আমাদের সমস্যা হবে না। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী জুলাই মাস থেকে আরও টিকা আসা শুরু হবে।
আমরা আগামী অর্থবছর থেকে গণটিকা শুরু করতে যাচ্ছি, যাতে মানুষ কর্মসংস্থানে ফিরে যেতে পারে।
খখ/মো মি


