করোনায় একদিনে ৮ হাজার ৮২২ জনের শনাক্তের রেকর্ড, মৃত্যু ১১৫

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনাভাইরাসে দেশে টানা চারদিন শতাধিক মৃত্যু হয়েছে। ফের রেকর্ড হয়েছে শনাক্তে। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৮২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটিই দেশে একদিনে করোনায় শনাক্তের রেকর্ড। এর আগে ২৮ জুন দেশে একদিনে সর্বোচ্চ ৮ হাজার ৩৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

thai foods

এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৫০৩ জনে। গত চার দিনে শতাধিক মৃত্যু দেখলো দেশ।

বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন ৮ হাজার ৮২২ জনসহ দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৮৬ নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ১০৫টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৫০ জন।

এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন।

সারাদেশে সরকারি ও বরকারি ব্যবস্থাপনায় ৫৬৫ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।

এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৬ টি, জিন এক্সপার্ট ৪৬টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৩৮২ টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৭ হাজার ৮৬টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ১০৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৬ লাখ ৮ হাজার ৯২৭টি।

একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৫০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১১৫ জনের মধ্যে ষাটোর্ধ ৫৭ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চারজন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৭২ জন ও মহিলা ৪৩ জন। যাদের মধ্যে বাসায় ৯ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ১১৫ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩০ জন, ঢাকায় ১৭ জন, চট্টগ্রামে ২৩ জন, রাজশাহীতে ২৩ জন, সিলেটে তিনজন, রংপুরে ১১ জন, ময়মনসিংহে ছয়জন ও বরিশালে দুইজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২ হাজার ৮৪০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৫৯৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৮১ হাজার ২৯২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫৬৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪৫ হাজার ৭২৮ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগেজাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পাস
পরে‘নিজেদের কল্যাণের কথা ভেবে সবাই ঘরে থাকুন’-ওবায়দুল কাদের