৪৫ লাখ ডোজ টিকা আসছে যুক্তরাষ্ট্র ও চীন থেকে

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৪৫ লাখ ডোজ টিকা আসছে। এরমধ্যে যুক্তরাষ্ট্র থেকে কোভাক্সের মাধ্যমে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা শুক্রবার ও শনিবার ঢাকায় এসে পৌঁছাবে। বুধবার(৩০ জুন) সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

thai foods

তিনি বলেন, ওয়াশিংটন ডিসি থেকে দুইভাগে ২৫ লাখ টিকা বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। এই টিকার জন্য বাংলাদেশকে কোনো টাকা দিতে হচ্ছে না।

এদিকে চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্ম ভ্যাকসিনের ২০ লাখ ডোজের প্রথম চালানটি বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান এ তথ্য জানান।

তিনি জানান, প্রথম চালানে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পাঠানোর উদ্দেশ্যে বেইজিংয়ে প্রস্তুত রয়েছে। এই টিকা আনার জন্য বাংলাদেশ থেকে বিমান পাঠানো হবে। আগামী ৩ জুলাই নাগাদ ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।

এর আগে, দুই ধাপে চীন থেকে উপহার হিসেবে সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে চীনা টিকার প্রয়োগও শুরু হয়েছে।

খখ/মো মি

আগে‘নিজেদের কল্যাণের কথা ভেবে সবাই ঘরে থাকুন’-ওবায়দুল কাদের
পরেটেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ তিন ভাই