ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, নিহত ২৯

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক➤ ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

thai foods

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লোরেনজানা এক বিবৃতিতে জানান, রবিবার সকালে ৯৬ জন আরোহী নিয়ে সামরিক উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া সি-১৩০ হারকিউলিস মডেলের পরিবহন উড়োজাহাজটির আরোহীদের বেশির ভাগই সেনাসদস্য।

এনডিটিভি জানায়, আরোহীরা সবাই মিলিটারি প্রশিক্ষণ শেষ করেছেন। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে তাদের একটি দ্বীপে মোতায়েন করা হয়েছিল।

দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানা জানিয়েছেন, সুলু প্রদেশের জলো দ্বীপে অবতরণ করার সময় বিমানটি বিধ্বস্ত হয় আর সেখান থেকে এ পর্যন্ত অন্তত ৫০ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খখ/মো মি

আগেচিকিৎসককে জরিমানা করায় চট্টগ্রামের সাতকানিয়ার ইউএনও ওএসডি
পরে‘করোনার দ্বিতীয় ঢেউয়ে দূরবীন দিয়েও বিএনপির নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না’-ড. হাছান মাহমুদ