করোনায় আরও ২৪১ জনের মৃত্যু, শনাক্ত ১০২৯৯

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় প্রতিদিনই টানা দুই শতাধিক জনের মৃত্যু হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ হাজার ৬৫২ জনে। গত ৫ আগস্ট দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

thai foods

রবিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ পাঁচ হাজার ৪৪৭ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র্যাপিড অ্যান্টিজেন ৫২১টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪০ হাজার ১৩০টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার তিনটি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮১ লাখ ১৭ হাজার ৪১০টি।

গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ১৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে আগের সংগ্রহ করা নমুনাসহ এদিন পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৩টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৬৮ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৪১ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন ও ১০ বছরের নিচে একজন রয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন তিন হাজার ১০৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৫৪৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ২৪ হাজার ৫৯৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৩৫ হাজার ৩৮৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮৯ হাজার ২১৩ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২৮ জন ও মহিলা ১১৩ জন। যাদের মধ্যে বাসায় ৯ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে ৬ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগে১১ আগস্ট থেকে শিথিল হচ্ছে কঠোর বিধিনিষেধ, প্রজ্ঞাপন জারি
পরে‘বঙ্গমাতা আজীবন ছায়ার মতো সঙ্গী ছিলেন বঙ্গবন্ধুর’- ড. হাছান মাহমুদ