বাঁশখালীতে নিখোঁজের ২০ ঘন্টা পর মিললো চীনা শ্রমিকের লাশ

thai foods

বাঁশখালী প্রতিনিধি, খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤ অবশেষে উদ্ধার করা হয়েছে বাঁশখালীর গণ্ডামারা কয়লাবিদ্যুৎ প্রকল্পের নিখোঁজ চীনা শ্রমিক জিই কিংওয়েনের (৩৩) লাশ। নিখোঁজের ২০ ঘন্টা পর মিললো এই চীনা শ্রমিকের লাশ।

thai foods

বাঁশখালী থানা পুলিশ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮টায় প্রকল্প এলাকার ফাইলিংয়ের একটি গর্ত থেকে তার লাশ উদ্ধার করে।

এর আগে বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ শ্রমিক মাউমিং কোম্পানির সাব-কনট্রাক্ট সিপিপি কোম্পানির পাইপ লাইনের একজন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

কয়লা বিদ্যুৎকেন্দ্রের সমন্বয়কারী সাবেক এএসপি মো. ফারুক গণমাধ্যমকে বলেন, চীনা শ্রমিক জিই কিংওয়েন নিখোঁজ হওয়ার পর প্রকল্প কর্মকর্তারা বিভিন্ন ফাইলিংয়ের গর্তে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে একটি গর্তে তাঁর লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে আনোয়ারা-বাঁশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির খাসখবর ডট নিউজকে বলেন, দুর্ঘটনাজনিত কারণে চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খখ/মো মি
আগেদ্বিতীরবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা নিলয় আলমগীর
পরে‘লাইফ সাপোর্টে এখন বিএনপির রাজনীতি’-ওবায়দুল কাদের