‘আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্যই চালানো হয় এই গ্রেনেড হামলা’- ড. হাছান মাহমুদ

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশ থেকে হত্যা-সন্ত্রাসের রাজনীতি চিরতরে নির্মূল করা ২১ আগস্টের প্রত্যয়। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্যই এই গ্রেনেড হামলা চালানো হয়।

thai foods

শনিবার(২১আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিএসএমএমইউর ডা. মিলন হলে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও আহতদের স্বাস্থ্যসেবা সুরক্ষায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্ঞাতসারে তার পুত্র তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে এই গ্রেনেড হামলা হয়েছে। এই হামলা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতাতেই পরিচালিত। ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী জিয়া পরিবারই তখন ক্ষমতায় ছিল।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় ‘২১ আগস্ট বাংলাদেশ’ সংগঠনের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশেষ অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বিএসএমএমইউর উপ-উপাচার্য ডা. ছায়েফ উদ্দিন আহমদ বক্তব্য রাখেন।

খখ/মো মি

আগে‘২১ আগস্টের ঘটনায় তৎকালীন সরকার ও প্রশাসন সরাসরি দায়ী’-শেখ হাসিনা
পরেপ্রথম স্বামী থাকাবস্থায় স্ত্রী দ্বিতীয় বিয়ে করলে হবে ৭ বছরের সাজা!