করোনায় মৃত্যু ছাড়ালো ২৬ হাজারে, মৃত্যু ৮৯, শনাক্ত ৩৯৪৮

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনায় মৃত্যু ছাড়ালো ২৬ হাজারে। বর্তমানে দেশে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে দিন দিন। দুই মাস পর দ্বিতীয় দিনের মতো দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা একশো জনের নিচে নামলো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৮৯ জনের মৃত্যু হয়েছে।

thai foods

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ১৫ জনে। গতকাল শনিবার (২৮ আগস্ট) করোনায় মৃত্যু এক শ’র নিচে নামে। ওই দিন মারা যান ৮০ জন।

রবিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৯২১ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩ হাজার ৯৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনে।

এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৭৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৭ হাজার ১৭৭ জনের। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৯২১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৮ লাখ ৬৯ হাজার ৩৯৩টি। মৃত ৮৯ জনের মধ্যে ৪১ জন পুরুষ ও নারী ৪৮ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৬৯ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১৮ ও বাসায় মারা গেছেন ২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৮৯ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫ জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন রয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৯৪১ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৮৮৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৩ লাখ ৬৩ হাজার ৪৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৩ লাখ ২ হাজার ২৬৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৬০ হাজার ৭৮২ জন। কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ২ হাজার ৩২৩ জন। ছাড় পেয়েছেন ৬ হাজার ৯২ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ১১ লাখ ৯২ হাজার ৯০১ জন। ছাড় পেয়েছেন ১০ লাখ ৯৭ হাজার ৫৯২ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৯৫ হাজার ৩০৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪১ জন ও মহিলা ৪৮ জন। যাদের মধ্যে বাসায় দুইজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে দুইজন মারা গেছেন।

খখ/মো মি

আগেবিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম আর নেই
পরে‘কক্সবাজারকে সাজানো হবে সিঙ্গাপুর-ব্যাংককের আদলে’-শেখ হাসিনা